বুধবার ৪ নভেম্বর ২০২৬

লল্ডনে বাঙালি এলাকায় মেয়র হলেন জন বিগস

John-Bigsপূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র পদে নির্বাচিত হয়েছেন লেবার দলের প্রার্থী জন বিগস। তিনি পেয়েছেন ৩২ হাজার ৭৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাবিনা খান পেয়েছেন ২৬ হাজার ৩৮৪ ভোট।

১১ জুন বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র ও একটি কাউন্সিলর পদে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। কাউন্সিলর পদে জয়ী হয়েছেন লেবার দলের প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার। স্থানীয় সময় সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট নেওয়া হয়। পূর্ব লন্ডনের এক্সেল এক্সিবিশন সেন্টারে সারা রাত ধরে ভোট গোনা হয়। ১২ জুন ভোরে ফলাফল ঘোষণা করা হয়।

ভোট জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে এই কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান মেয়র পদ হারান। মাত্র এক বছরের মাথায় এই পদে পুনর্নির্বাচন হলো। আদালতের নিষেধাজ্ঞার কারণে লুৎফুর রহমান এই নির্বাচনে প্রার্থী হতে পারেননি। রাবিনা খানকে সমর্থন দিয়ে তিনি প্রচারের মাঠে সক্রিয় ছিলেন। গত দুই দফা লুৎফর স্বতন্ত্র মেয়র হিসেবে নির্বাচিত হন।

গত ৭ মে পার্লামেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে হেরে যাওয়ার পর টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচনকে ঘুরে দাঁড়ানোর প্রথম সিঁড়ি হিসেবে ধরে নিয়েছিল লেবার পার্টি।

টাওয়ার হ্যামলেটসে মোট ভোটার রয়েছেন প্রায় এক লাখ ৮৫ হাজার। গত ২২ মে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে ভোটদানের হার ছিল প্রায় ৪৮ শতাংশ। এবার সেই হার কমে হয়েছে মাত্র ৩৭ দশমিক ১৩ শতাংশ। বিশেষ করে বাংলাদেশি ভোটারদের উপস্থিতি কম ছিল।

জয়লাভের পর দেওয়া ভাষণে জন বিগস বলেন, তিনি অতীত নিয়ে ব্যস্ত থাকতে চান না। অতীতে অনেক নেতিবাচক কারণে টাওয়ার হ্যামলেটস বারবার সংবাদের শিরোনাম হয়েছে। এবার ঘুরে দাঁড়ানোর পালা।

সংবাদদাতা, লন্ডন
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *