বুধবার ৪ নভেম্বর ২০২৬

নকল পুরুষাঙ্গ দিয়েও বাবা হওয়া যায়

imagesবিশ্বে প্রথমবারের মতো সফলভাবে যে পুরুষটির যৌনাঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল শিগগিরই বাবা হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি তার শল্যচিকিৎসকদের জানানো হয়েছে, ওই তরুণের বান্ধবী সন্তানসম্ভবা হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বার্তা সংস্থা নিউজ টুয়েন্টিফোর এ সংক্রান্ত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিন বছর আগে খৎনা করার সময় যৌনাঙ্গে সংক্রমণ হয় দক্ষিণ আফ্রিকার ওই তরুণের। ছয় মাস আগে দেশটির স্টিলেনবোস্ক বিশ্ববিদ্যালয়ের ইউরোলজিস্ট অধ্যাপক আন্ড্রি ভ্যান ডার মরাউই নেতৃত্বে ওই তরুণের যৌনাঙ্গ প্রতিস্থাপন করা হয়। এর আগে মৃত্যুর পর দেহদানকারী এক ব্যক্তির কাছ থেকে তার অঙ্গটি নেয়া হয়। ওই তরুণের অনুমতির পরই তার অপারেশন করা হয়।

অপারেশন সফল হওয়ার পর গত মার্চে সংবাদ সম্মেলনে অধ্যাপক আন্ড্রি ভ্যান জানান, দক্ষিণ আফ্রিকায় এ ধরণের অপারেশন বিশেষভাবে প্রয়োজন। দেশটির এক্সহোসা উপজাতিতে তরুণদের খৎনার প্রথা প্রচলিত রয়েছে এবং বাজে পয়ঃব্যবস্থার কারণে প্রতিবছর আড়াইশ লোক তাদের যৌনাঙ্গ হারায়।

ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন