বুধবার ৪ নভেম্বর ২০২৬

কোম্পানির কর্মকর্তারাই হয়ে যাচ্ছেন সম্পাদক

editor-cartoon-Newsworldbdবিভিন্ন কর্পোরেটগোষ্ঠীগুলো নিজেদের অফিসের মধ্যেই ‘অনলাইন পত্রিকা’ খুলে ফেলছে। এই অনলাইনগুলোতে অন্য পেশাদার সাংবাদিকদের দিয়ে রিপোটিং বিভাগ ও অন্যান্য সহযোগী বিভাগগুলো চালালেও সম্পাদক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ওই কোম্পানির জনসংযোগ শাখা বা অন্যান্য শাখার কর্মকর্তারাই। গত কয়েকবছরে এই ধরনের বেশ কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এসেছে বাংলাদেশে। এতে ওই প্রতিষ্ঠানগুলোতে সম্পাদক হিসেবে তারা সাংবাদিকদের স্বার্থরক্ষায় কোনো মনোনিবেশ করেন না বলেও অভিযোগ উঠেছে।

সম্পাদক হওয়ার জন্য ‘ওয়ার্কিং জার্নালিস্ট’ হওয়ার রীতি থাকলেও এসব ক্ষেত্রে তা মানা হচ্ছে না। এতে বাংলাদেশের ক্রম বিকাশমান অনলাইন গণমাধ্যম ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন অনেকেই।

সর্বশেষ এই ধরনের একটি উদাহরণ হলো জাগোনিউজ। প্রাণ-আরএফএল গ্রুপ অন্যান্য গণমাধ্যমে নিজেদের ‘নেতিবাচক’ সংবাদ প্রকাশ ঠেকাতে নিজেরাই এই অনলাইনটি প্রকাশ করেছে। এর ভারপ্রাপ্ত সম্পাদক করা হয়েছে কোম্পানিটিতে দীর্ঘদিন ধরে চাকরি করা একজনকে। মূলত তিনি জনসংযোগ শাখা দেখাশোনা করতেন। তাকেই এখন ভারপ্রাপ্ত সম্পাদক করা হয়েছে।

এই ধরনে আরো একটি উদাহরণ হলো বাংলামেইল। সেখানেও এখন কোম্পানির একজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সম্পাদক করা হয়েছে।

মিডিয়া ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন