বুধবার ৪ নভেম্বর ২০২৬

রোজিনার সঙ্গে ওমর সানি

rozina_omor-saniএকসময়ের কিংবদন্তি তুল্য অভিনেত্রীরোজিনার সাথে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা ওমর সানিকে। না কোনো চলচ্চিত্রে নয়।রোজিনা অভিনীত বহু বাংলা চলচ্চিত্র রয়েছে। যেগুলো আজও মানুষের মনে দাগ কেটে যায়। সেইসব ছবির গানগুলো এখনো হয়তো মানুষের মুখে মুখে ফেরে। সেই গানগুলোকেই রোজিনা রিমেক করছেন। আর তার সাথে কাজ করছেন বিভিন্ন সময়ের জনপ্রিয় অভিনেতারা।

অভিনেতা ওমর সানি জানান, রোজিনা ম্যাডাম অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী। তিনি তার দুইটি জনপ্রিয় গানে আমাকে সহ-শিল্পী হিসেবে অভিনয় করতে বলেন। আমি রোজিনা ম্যাডামের দুইটি জনপ্রিয় গানে তাঁর সাথে অভিনয় করেছি। গানগুলো হলো- ‘এই মন তোমাকে দিলাম’ ও থাকো যতনে।

জানা গেছে, রোজিনা যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁর গানগুলো একপ্রকার আর্কাইভ করে রাখতে চান। তাই সেগুলো নতুন করে নির্মাণ করা হচ্ছে। এবার রোজার ঈদে চ্যানেলে আইয়ে এই গানগুলো প্রচারিত হবে।

সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে নব্বইয়ের দশকের প্রায় শেষ পর্যন্ত রুপালি পর্দা কাঁপিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। প্রবাসী এক বাঙালিকে বিয়ে করে লন্ডনেই স্থায়ী হয়েছেন রোজিনা। সম্প্রতি এক অমাসের জন্য তিনি দেশে এসেছেন।

দুই প্রজন্মের জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা রোজিনা ও ওমর সানি। দুজনই উপহার দিয়েছেন জনপ্রিয় ও ব্যবসাসফল অনেক ছবি। সেসব ছবির অনেক গানই পেয়েছে দারুণ শ্রোতাপ্রিয়তা। সত্তর ও আশির দশকে পর্দা কাঁপিয়েছেন রোজিনা। সেসময়ে মুক্তি পাওয়া রোজিনা অভিনীত ছবির অনেক গান এখনো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে আছে। সেসব গান থেকে কয়েকটি গানের রিমেক হচ্ছে। এরই মধ্যে দুটি গানের শুটিং সম্পন্ন হয়েছে। গান দুটির ভিডিওতে রোজিনার সঙ্গে দেখা যাবে ওমর সানিকে।

এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘প্রায় দুই যুগ আগে ফখরুল ইসলাম বৈরাগী পরিচালিত ‘‘অগ্নিপথ’’ ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছিলাম। এত দিন পরে আবার তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত। খুব ভালো লেগেছে।’

সম্প্রতি রোজিনা অভিনীত ‘মানসী’ ছবির ‘এই মন তোমাকে দিলাম’ ও ‘রাজা সাহেব’ ছবির ‘ঢাকো যত না নয়নও দুহাতে’ গান দুটির রিমেকের শুটিং সম্পন্ন হয়েছে। গান দুটিতে রোজিনার সঙ্গে অভিনয় করেছেন ওমর সানি। এবারের ঈদে গানগুলোর ভিডিও ছোট পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন