বুধবার ৪ নভেম্বর ২০২৬

ময়না পাখি দীঘিকে চিনতে পারছেন?

DEGHI-Newsworldbd‘বাবা জানো আমাদের সেই ময়না পাখিটা না আজ আমার নাম ধরে ডেকেছে’ গ্রামীণ ফোনের সেই জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল সেই শিশুশিল্পী দীঘি এখন কী আর সেই দীঘি আছেন? সে এখন অনেক বড়। শিল্পী পরিবারের মেয়ে দীঘি। তারা বাবা সুব্রত একসময়কার জনপ্রিয় চিত্রনায়ক। মা দোয়েল ছিলেন সাড়া জাগানো চিত্রনায়িকা; কিছুদিন আগে দোয়েল মারা যান।

গ্রামীণফোনের ওই বিজ্ঞাপণটি বদলে দিয়েছিলো দীঘির জীবন। পেয়েছিলো তুমুল জনপ্রিয়তা। পুরস্কার স্বরূপ পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। মায়ের মৃত্যুর পর হঠাত তিনি পর্দার আড়ালে! তবে ভালো আছেন এই অভিনেত্রী। তিনি এখন পুরোদমেই ব্যস্ত আছেন পড়াশোনা নিয়ে।

তবে গেল ক্রিকেট বিশ্বকাপের আগে তাকে দেখা গিয়েছিলো বিশ্বকাপ নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিওতে। যেখানে খুজে পাওয়া যায়নি গ্রামীণ ফোনের দীঘিকে। কেন না, সকলের চোখে এখনো সেই ছোট্টটিই রয়েছেন দীঘি! কিন্তু সে যে এতোটা বড় হয়েছে, তা কারোর ভাবনাতেই ছিলোনা।

আবার দীঘি হাজির হয়েছেন ক্যামেরার সামনে। প্রতিবছর এলিট মেহেদীর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন তিনি। গত বছর বিরতি দিয়ে এ বছর আবার এলিটের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।

গত ৩ জুন ঢাকায় নতুন বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ হয়েছে। এটি নির্মাণ করেছেন আনজাম মাসুদ।

এদিকে গুঞ্জণ শোনা গিয়েছিলো শাকিব খানের নায়িকা হয়ে দীঘি ফিরছেন চলচ্চিত্রে! বলা হচ্ছিলো পি.এ কাজলের ‘অশিক্ষিত ছেলে’ ছবিতে তাকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে! তবে সিনেমাটিতে অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত বদলান দীঘি। এ প্রসঙ্গে দীঘির বাবা সুব্রত জানিয়েছেন, ‘অশিক্ষিত ছেলে’ ছবিতে দীঘির অভিনয় করার কথা থাকলেও ছবিটিতে আর দীঘি অভিনয় করছেন না।

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন