মেসির গোলেও কোপা আমেরিকায় প্রথম ম্যাচেই আটকে গেল আর্জেন্টিনা৷শনিবার ভোর রাতে চিলির লা সেরেনায় আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ম্যাচ শেষ হয় ২-২ গোলে৷ম্যাচের ৯০ মিনিটে গোল করে প্যারাগুয়ের হার আটকান ব্যারিওস৷
খেলার শুরু থেকেই আর্জেন্টিনা আধিপত্য দেখালেও দ্বিতীয়ার্ধে কিন্তু ম্যাচের দখল নেয় প্যারাগুয়ে৷ ম্যাচের ২৯ মিনিটে সের্জিও অ্যাগুয়েরোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনার৷প্রতিপক্ষ খেলোয়াড়ের থেকে ফিরতি বল ধরে ফাঁকা জালে জড়াতে ভুল করেননি অ্যাগুয়েরো৷দ্বিতীয় গোলটি আসে পেনাল্টিতে মেসির পা থেকে৷ডি মারিয়াকে বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় আর্জেন্টিনার৷যা গোল করতে ভুল করেননি মেসি৷ ফলে সাত মিনিটের ব্যবধানে ২-০ করে বিশ্বকাপের রানার-আপরা৷কিন্তু কোপায় প্রথম ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারল না আর্জেন্টিনা৷প্রথমার্ধে মেসি-আগুয়েরো-ডি মারিয়ার আক্রমণে আর্জেন্টিনা আধিপত্য দেখালেও দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে রামন ডায়াসের ছেলেরা৷
৬০ মিনিটে ভালদেজের গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে৷২৫ গজ দূর থেকে দুরন্ত শর্টে গোল করেন ভালদেজ৷তাঁর জোরালো শর্ট আটকাতে পারেননি আর্জেন্টিইন গোককিপার রোমেরো৷ এর পর ম্যাচের শেষ মুহূর্তে অর্থাৎ ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে হার আটকান ব্যারিওস৷৭৯ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে দলের স্বপ্নের কাণ্ডারি হয়ে ওঠেন তিনি৷প্রথম ম্যাচ ড্র করে মঙ্গলবার রাতে উরুগুয়ের বিরুদ্ধে নামবে মেসি অ্যান্ড কোং৷
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


