বুধবার ৪ নভেম্বর ২০২৬

মায়াকে খালাস দিয়ে হাইকোর্টের আদেশ বাতিল

maya-2_87268দুর্নীতি মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগে মামলা করেছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ রোববার দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেয়। একই সঙ্গে মায়াকে হাইকোর্টের দেয়া খালাসের আদেশ বাতিল করে পুনরায় আপিল শুনানির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে বিশেষ জজ আদালত মায়াকে ১৩ বছরের যে কারাদণ্ডাদেশ দিয়েছিলো তা বহাল থাকলো।

২০০৭ সালের ১৩ জুন দুদকের সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় আওয়ামী লীগ নেতা মায়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ২০-৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়। সেইসঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানাও করা হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। তার আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ তাকে খালাস দেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *