বুধবার ৪ নভেম্বর ২০২৬

এনডিএফবি জঙ্গি খতমে শুরু ‘অপরেশন অল আউট’

ndfb1-655x360মনজুর আহমেদ বড়ভূঁইয়া, শিলচর (আসাম) থেকে॥ উত্তর-পূর্ব ভারতের জঙ্গি খতমে কোমর বেঁধেই নেমেছে ভারতীয় সেনা। মায়ানমারের পর ‘অপরেশন অল আউট’ শুরু হয়েছে ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন আসামে।

সেনা সূত্রে খবর রবিবারের এই অভিযান চালানো হয়েছে এনডিএফবি(এস) নেতা বি বিদাই এবং চিমাং ও ভাটাকে ধরার লক্ষ্যে। তবে এদিনই প্রথম নয়, গত তিনদিন ধরেই চিরাং জেলায় চলছে সেনা অভিযান।

আসাম পুলিশ অফিসার খগম শর্মা এদিন বলেন, গতকাল রাত্রে এনডিএফবি(এস) জঙ্গিদের ৩৫-৪০ জনের একটি দল আসাম-ভুটান সীমান্ত অঞ্চলের মাথানগুড়ির গভীর জঙ্গলে ঢুকে আসে। তার পর থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেছে সেনা।

আর্মি ইতিমধ্যেই এনডিএফবি ক্যাডার আমিন রাহাকে গ্রেফতার করেছে বলে খবর মিলেছে।

উত্তরপূর্ব ভারত প্রতিনিধি,
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

আরও পড়ুন