বুধবার ৪ নভেম্বর ২০২৬

চিনকে চাপে রাখতে এককাট্টা ভারত-অষ্ট্রেলিয়া-জাপান

china-india-655x360এই প্রথম অষ্ট্রেলিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাবে ভারতীয় নৌবাহিনী৷ পরে এই মহড়ায় যোগ দিতে পারে জাপানও৷ চিনকে চাপে রাখতেই এই পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিকমহল৷

ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক দৃঢ় করতে পদক্ষেপ করেছে ভারত, জাপান ও অষ্ট্রেলিয়া৷ বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তার উপর জোর দিয়েছে এই তিন দেশ৷ গত সপ্তাহেই এক উচ্চ পর্যায়ের বৈঠক করে এই তিন দেশের প্রতিনিধিরা৷ উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর, জাপানের বিদেশ প্রতিমন্ত্রী আকিতাকা সাইকি এবং অষ্ট্রেলিয়ার বিদেশ সচিব পিটার ভারঘিস৷ দক্ষিণ চিন সাগর, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে স্বাধীনভাবে চলাফেরাসহ একাধিক বিষয় নিয়েও এই বৈঠকে আলোচনা হয়৷

ভারত-অষ্ট্রেলিয়ার নৌবাহিনীর যৌথ মহড়ার ক্ষেত্রেও এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়৷ ২০০৭ সালে এই তিন দেশ নিজেদের মধ্যে বৈঠক করার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছিল চিন৷ পাশাপাশি বিতর্কিত দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন নিয়ে এই তিন দেশ একই অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন জাপানের বিদেশ প্রতিমন্ত্রী৷

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *