বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

Atlalantic-Cityযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে আটলান্টিক সিটিতে ১০ জুন বুধবার ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আটলান্টিক সিটির মি. স্টিক রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলামের নেতৃত্বে কনস্যুলেটের প্রশাসনিক কর্মকর্তা চন্দন সাহা, শেখ তারেক আলী, ডেসপ্যাচ রাইডার সোহেল গাজী এই সেবা প্রদান করেন। ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের বাংলাদেশি ভিসা নবায়ন ও পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন। বিপুলসংখ্যক প্রবাসীদের অংশগ্রহণের কারণে পরদিনও এই সেবা কার্যক্রম অব্যাহত থাকে।

নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রবাসী বাংলাদেশিরা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণের জন্য মি. স্টিক রেস্টুরেন্টে সমবেত হতে থাকেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহণ করে যার পর নাই খুশি হন। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির এই ধরনের আয়োজনের জন্য সংগঠনের নেতাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভ্রাম্যমাণ কনস্যুলেটের এই সেবা প্রদান যাদের অক্লান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে তাঁরা হলেন সুলতান সেলিম, শহীদ খান, জাহাঙ্গির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, সোহেল আহমেদ, মো. ইসলাম টফি, আজিজুল ইসলাম ফেরদৌস, শেখ সেলিম, বিপ্লব দেব ও জয়ন্ত কুমার সিংহ প্রমুখ। সহযোগিতায় ছিলেন সোহরাব হোসেন সুমন ও মো. আমিন প্রমুখ।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *