বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্বাঞ্চলে বাড্ডার আনন্দবাজার কৃষি ব্যাংক রোডের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি ফ্যানের রডের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ছিল। ১৪ জুন দুপুরে ১২টার দিকে ওই বাসা থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল।
ওসি জলিল আরও জানান, নিহত ব্যক্তিরা হলেন স্বামী শাহীন ও তাঁর স্ত্রী রুবি। তাঁরা ওই বাসায় ভাড়া থাকতেন। বাসার দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


