বিশ্বের সবচেয়ে বড় ক্যামেরা তৈরির কাজ অনেকটাই এগিয়েছে । শোনা যাচ্ছে, সেটির লেন্স নাকি ৩.২ গিগাপিক্সেল । অর্থাৎ, ৩,২০০ মেগাপিক্সেল ( ১ গিগাপিক্সেল = ১০০০ মেগাপিক্সেল ) । বিজ্ঞানীরা নাম দিয়েছেন, “লার্জ সিনপটিক সার্ভে টেলিস্কোপ” বা “LSST” । সবচেয়ে বড় ক্যামেরা হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরার তকমাও পেতে চলেছে LSST ।
২০২২ সালে ক্যামেরাটি লঞ্চ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জিস্ SLAC ন্যাশনাল অ্যাক্সেলেরেটার ল্যাবরেটরি । প্রথমে টাকা পয়সা নিয়ে টানাপোড়েন থাকলেও, এবছরের জানুয়ারিতে ক্যামেরা তৈরির ফান্ড জোগাড় করেছে SLAC । বুঝতেই পারছেন, যে সে ক্যামেরা নয় ! শোনা যাচ্ছে, মহাকাশের সুস্পষ্ট ফোটোগ্রাফির কাজে লাগানো হবে ক্যামেরাটিকে ।
ফটোগুলো থেকে বিশ্বব্রহ্মাণ্ডের বহু অজানা রহস্যের কিনারা পাওয়া যাবে বলেও বিশ্বাস জ্যোতির্বিজ্ঞানীদের । হাবল্ স্পেস টেলিস্কোপের মতোই কাজ করবে LSST । কিন্তু এই ক্যামেরা হাবলের চেয়ে অনেকটাই আলাদা । সেটি হাবলের মতো আকাশে ভেসে বেড়াবে না । মাটিতে বসানো থাকবে । শোনা যাচ্ছে, LSSTকে বসানো হবে দক্ষিণ অ্যাফ্রিকার দেশ চিলিতে । সেটির আকার দেখে মনে হবে যেন একটি ছোট্ট গাড়ি । এক জায়গায় বসে, লেন্স জ়ুম ইন অ্যান্ড জ়ুম আউট করে মহাকাশের ফোটো তুলবে LSST । বিজ্ঞানীদের হাতে তুলে দেবে মহাকাশের রহস্য সমাধানের চাবিকাঠি ।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply