ঈদের আগে বাংলাদেশে জাল নোটের কারবারিরা বেপরোয়া হয়ে পড়েছে। রাজধানী ঢাকা থেকে সোমবার রাতেও ২ লাখ ৮৮ হাজার জাল টাকাসহ দুজনকে আটক করেছে র্যাব-১০। সায়েদাবাদ এলাকা থেকে রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে আটকদের কাছ থেকে ১৯১টি এক হাজার টাকার এবং ১৯৪টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।’
এর আগে রবিবারও জাল নোট তৈরির মেশিন সহ ৬ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


