দুইজন নেহায়েতই নাবালিকার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযোগ, নারকেল মুড়ি খাওয়ানোর নাম করে ওই ২ নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বছর ৬৮-র শ্যামল দাস। ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবরার জয়াগাছিতে।
জানা গেছে, সোমবার সন্ধ্যাবেলা বছর সাতেকের ওই ২ নাবালিকা খেলা করছিল৷ সেইসময় তাদের মুড়ি খাওয়ানোর নাম করে ডাকে সম্পর্কে দাদু শ্যামল দাস। তারপর তাদের ভুলিয়ে যৌনহেনস্থা করা হয় বলে অভিযোগ।
ঘটনার সময় স্থানীয় এক যুবক দেখে ফেললে বৃদ্ধকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। চলে মারধর। এরপর অভিযুক্তকে হাবরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ১৬ জুন মঙ্গলবার শ্যামল দাসকে বারাসত আদালতে তোলা হবে।
অন্যদিকে, ওই ২ নাবালিকা হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ।
কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


