আজ তাঁর জন্মদিন। আর জন্মদিনেই সারদার কাছ থেকে নেওয়া প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ফেরত দিলেন অভিনেতা তথা রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী।
সারদা চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবাবদ নেওয়া অর্থ ফেরত দিতে ইডি দফতরে মিঠুন চক্রবর্তীর আইনজীবী। তার হাত দিয়ে তৃণমূল সাংসদ ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকার একটি ড্রাফট পাঠিয়েছেন বলে ইডি সূত্রে খবর।
সারদার একটি চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হন মিঠুন। সেই বাবদ তাঁকে অর্থ দেওয়া হয়। সারদাকাণ্ডের তদন্তে নেমে এ ব্যাপারে মিঠুনকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেন ইডি-র তদন্তকারীরা। তাঁদের কাছে সারদা চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবাবদ নেওয়া অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তৃণমূল সাংসদ। তার প্রেক্ষিতেই ড্রাফটের মাধ্যমে টাকা ফেরত দিতে ইডি দফতরে মিঠুনের আইনজীবী।
কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


