কক্সবাজার জেলার টেকনাফ থেকে ৭ মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ।
১৬ জুন রাত দেড়টার দিকে শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-শহিদুল ইসলাম, জাফর আলম, নজির আহমদ, জহির আহমদ, বদি আলম, ফরিদ আলম ও জাফর আলম।
টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খন্দকার তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


