আপনি দেখতে বেশ ভালো । শরীর স্বাস্থ্যও নজরকাড়া । কিন্তু তা সত্ত্বেও কেনও যেন প্রেয়সী ধরা দেয় না ! অথচ রীতিমতো স্টাইলিশ আপনি। তাহলে এমন কী কারণ, যার জন্য মেয়েরা আপনাকে দেখেও দেখে না।
আপনার নজরকাড়া ফিজ়িক, টিকালো নাকের থেকেও অনেকসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনার স্বাস্থ্যবিধি । গ্রুমিংয়ের পাশাপাশি আপনার পরিচ্ছন্নতার দিকটিতেও নজর দেওয়া প্রয়োজন।
কারও সঙ্গে দেখা করতে বেরিয়েছেন উগ্র গন্ধের কোনও পারফিউম লাগিয়ে । আপনি হয়ত ভাবছেন এই গন্ধেই মাতিয়ে দেবেন । কিন্তু ভুল । পারফিউমের অতিরিক্ত উগ্র গন্ধ অনেকেই পছন্দ করেন না । তাই পারফিউম ব্যবহারের সময় খেয়াল রাখুন । যাতে এটি অন্য কারও মাথব্যথার কারণ না হয়ে দাঁড়ায় ।
যেসব পুরুষের তৈলাক্ত ত্বক, তাঁদের ত্বকের অন্যতম সমস্যা ব্ল্যাক হেডস্ । আপনার মুখ ভর্তি ব্ল্যাক হেডসের কারণে আপনার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই নিয়ম করে পরিষ্কার করুন । ওয়েল কন্ট্রোল করে এমন কোনও ক্রিম ব্যবহার করতে পারেন । সমস্যা বেশি হলে কোনও ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন ।
ডিজ়াইনার ড্রেস, মাচো লুকে আপনি যে কোনও নারী মনে ঢেউ তুলতে পারেন । আপনার মাথা থেকে পা পর্যন্ত কেতাদুরস্ত এই লুকে ছেদ আনতে পারে আপনার ফাটা ঠোঁট । তাই খেয়াল রাখুন ঠোঁট যেন ঠিক থাকে । কমলালেবুর কোয়া না হলেও চলবে । অত্যন্ত পাথর ওঠা রাস্তা যেন না হয় । সম্ভব হলে সঙ্গে লিপবাম রাখতে পারেন । এতে যখনই ঠোঁটে টান অনুভব করবেন, তখনই লাগিয়ে ফেলতে পারবেন । ফলে আপনার ঠোঁটও ভালো থাকবে । আর আপনাকে দেখে কেউ মুখ ঘুরিয়েও চলে যেতে পারবে না।
আজ থেকেই এগুলো করতে শুরু করে দিন । প্রেয়সী ধরা দেবেই দেবে ।
লাইফ স্টাইল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


