ভারত-বাংলাদেশ প্রথম একদিনের ম্যাচের আগে বুধবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী৷ এ প্রেক্ষাপটে বাড়তি নিরাপত্তা দাবি করেছে সফররত ভারতীয় দল৷ ভারতীয় দলের নিরাপত্তা আগেও বেশ ছিল। তবে নতুন দাবির প্রেক্ষাপটে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে৷ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হেলিকপ্টার নিয়ে চলেছে জোরদার মহড়াও৷ বাংলাদেশ ও ভারত মোট তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে।
স্পোর্টস রিপোর্টার
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


