বুধবার ৪ নভেম্বর ২০২৬

মহিলা যাত্রী লাঞ্ছিত, মালয়েশিয়া এয়ারলাইন্স ম্যানেজারের পদত্যাগ

malaysia-Airlinesহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত মালয়েশিয়ার এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার রিনি বেগম বুধবার পদত্যাগ করেছেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের ম্যানেজার আমিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে রিনি বেগম ম্যানেজার পদ থেকে পদত্যাগ করেন।

সূত্রের খবর, মঙ্গলবার ১৬ জুন রাতে মালয়েশিয়া এয়ারলাইন্স এমএইচ-১৯৭  ফ্লাইটের একজন মহিলা যাত্রীকে লাঞ্ছিতের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন ম্যানেজার রিনির বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়ার আগেই বুধবার তিনি পদত্যাগ করেন।

বিমানবন্দরে কর্মরত পুলিশের সিনিয়র পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল মালয়েশিয়া এয়ারলাইন্সের ম্যানেজার রিনি বেগমের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি সে একজন মহিলাকে লাঞ্ছিত করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে হয়ত তিনি পদত্যাগ করতে পারেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন