বুধবার ৪ নভেম্বর ২০২৬

১০০ রানী, ৫০০ রাজপুত্র নিয়ে সংসার রাজার

king-655x360১০০ স্ত্রী৷সঙ্গে ৫০০ সন্তান৷ তাই নিয়েই সুখের সংসার ক্যামেরুনের বাফুট প্রদেশের রাজা আবুম্বির। না! তিনি এতগুলি বিয়ে করেননি৷সিংহাসনে বসার পরই বেড়ে গিয়েছে তাঁর সংসার৷ স্থানীয় রীতি মেনে ১০০জন স্ত্রীয়ের সঙ্গলাভ করেছেন তিনি৷

ঘটনা হল- ক্যামেরুনের এই প্রদেশে কোনও রাজার মৃত্যু হলে তাঁর স্ত্রীদের দায়িত্ব নিতে হয় পরবর্তী রাজাকেই৷সেই রীতি মানাতেই ক্যামেরুনের বাফুট প্রদেশের ১১তম রাজা আবুম্বিরও স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১০০৷ যখন রাজ্যাভিষেক হয়েছিল তখন তাঁর মাত্র দু’টি স্ত্রী ছিল৷রাজার প্রত্যেক স্ত্রী শিক্ষিত৷ পাশাপাশি, তাঁরা কথা বলতে পারেন বেশ কয়েকটি ভাষাতেও৷

১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর রাজ্যাভিষেক হয় আবুম্বির৷ উল্লেখ্য, ক্যামেরুনে বহুবিবাহকে এখনও বেআইনি ঘোষণা করা হয়নি৷ স্থানীয় রীতি, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তাঁর উদ্দেশ্য বলে জানিয়েছেন বর্তমান রাজা আবুম্বি৷ তবে, শুধু আবুম্বিদের এই কীর্তিই অভিনব নয়, বাফুটের রাজপ্রাসাদও পর্যটকদের অন্যতম আকর্ষণ৷

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন