বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাবি ছাত্রলীগের সভাপতি হলেন আবিদ, সাধারণ সম্পাদক প্রিন্স

abid_princeবিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইসলাম এ কথা জানিয়ে বলেন এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১১ জুন ঢাবিতে শাখা ছাত্রলীগের সম্মেলনের পর বৃহস্পতিবার বিকালে এই কমিটি ঘোষণা করা হলো।

আবিদ আল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের এবং বাগেরহাঠের ছেলে মোতাহার হোসেন প্রিন্স ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আবিদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আর প্রিন্স ছিলেন ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন