বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীতে দুইটি পিক-আপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল ছয়টার দিকে আর্মি স্টেডিয়ামের উল্টো দিকে বনানী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
হতরা হলেন আরিফ (২৫), শামীম (২২) ও মিজানুর রহমান (৩০)। আহতরা হলেন আশিক, সেলিম ও একদিল।
বনানী থানার এসআই আতাউল রহমান জানান, সকাল ছয়টার দিকে বনানী ফ্লাইওভারের নীচে মাটিবাহী একটি পিকআপের সঙ্গে মুরগিবাহী একটি পিকআপের মুখোমখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


