রেললাইনের সেতু ভেঙ্গে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দোহাজারীগামী একটি তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার পড়ে গেছে। দোহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল ট্রেনটি। বোয়ালখালী উপজেলায় গোমদণ্ডি ও ধলঘাটের মাঝামাঝি এলাকায় ২৪ নম্বর রেল সেতু পার হওয়ার সময় সেটি দুর্ঘটনায় পড়ে।
পূর্ব রেলের মহা ব্যবস্থাপক মোজাম্মেল হক জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন। গোমদণ্ডির স্টেশন মাস্টার আবু জাফর জানান, ট্রেনের ইঞ্জিন পার হওয়ার পর সেতু ভেঙে দেবে যায়। ফলে দুটি ট্যাংকার পড়ে যায়। ওই ট্রেনে মোট আটটি ট্যাংকার ছিল জানান তিনি।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


