ভারত ও নেপালের জাল ভিসা দেওয়ার একটি চক্রের সন্ধান পেয়েছে বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ভারত ও নেপালের জাল ভিসাসহ রাসেল রানা ও আবদুস সালামকে আটক করেছেন তারা।
সিআইডির সহকারী পুলিশ সুপার রুহুল আমিন জানান, শুক্রবার রাতে গুলিস্তান ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি বলেন, তাদের কাছ থেকে ভারত ও নেপালের জাল ভিসা ও ভিসা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


