বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডা. জাফরউল্লাহ চৌধুরীর গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

jaforweজরিমানার অর্থ না দেওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২। আদালত অবমাননার দায়ে জরিমানার অর্থ না দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারির পর রোববার সকালে ট্রাইব্যুনাল-২ এ হাজির হন ডা. জাফরউল্লাহ চৌধুরী।

আদালতে হাজির হয়ে জরিমানার উপর ৫ জুলাই পর্যন্ত আপিল বিভাগের দেয়া স্থগিতাদেশের বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানান তিনি।

নির্ধারিত তারিখে জরিমানা না দেওয়ায় এবং এ বিষয়ে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে কিছু না জানায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো।

গত ১০ জুন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজা নিয়ে বিবৃতি দেয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরউল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার দায়ে ডকে ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকাসহ পাঁচ হাজার টাকা জরিমানা দিতে আদেশ দিয়েছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

জাফরউল্লাহ’র আইনজীবী জানিয়েছিলেন, ট্রাইব্যুনাল যে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছিলেন তা জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ১৬ জুন। কিন্ত ১৬ জুন তারা আপিল বিভাগের চেম্বার জজের কাছে স্থগিতাদেশের আবেদন করেন। আদালত তা গ্রহণ করে ৫ জুলাই পর্যন্ত জরিমানা স্থগিত রেখেছেন। সেজন্য ওই পরোয়ানা জারি হতে পারে না।

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *