বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইয়াবা ব্যবসায় পুলিশ: ডিএমপির এএসআইসহ আটক ২

Yabaমাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে পুলিশের সদস্যরাও। ফেনীর লালপুর এলাকা থেকে ছয় লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি নিয়ে পুলিশ সদস্যসহ দুজনকে রোববার ২১ জুন ভোররাতে আটক করেছে র‍্যাব-৭। দুজন হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ও গাড়িচালক জাবেদ আলী। এএসআই মাহফুজুর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখায় কর্মরত আছেন।

পুলিশ সদস্যসহ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ। তিনি বলেন, ফেনী থেকে আটক করে এই দুজনকে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭-এর কার্যালয়ে নেওয়া হয়েছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন