বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচে ৭৯ রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেও ২০০ রানে অলআউট। খেলা তো খেলাই কিন্তু তাই বলে আগের ম্যাচের চেয়ে নিজেদের পারফর্মেন্স আরো খারাপ হওয়ায় ক্ষোভে ফুসছে ভারতীয় দলের সমর্থকরা। কলকাতায় রীতিমতো বিক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এছাড়া দিল্লি, মুম্বাইসহ বিভিন্ন স্থানেও সমর্থকদের হতাশা প্রকাশ করতে দেখা গেছে।
যে জায়গায় আজ বাংলাদেশের থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে ভারত।
যে জায়গায় আজ ভারতের দাঁড়িয়ে থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ।
গিলতে কষ্ট হলেও সত্যি যে, রবিবাসরীয় মিরপুর যুদ্ধ ভারতের হেরে যাওয়া মানে, সিরিজকে পদ্মায় ভাসিয়ে দেশে ফিরে আসা। বৃষ্টি টেস্ট জয় আটকে দিয়েছে। ওয়ান ডে সিরিজে গণ্ডগোল কিছু হয়ে গেলে সমালোচনার দাঁত-নখ প্রখর ভাবে কিন্তু বেরোতে শুরু করবে। এমনিতেই সময় বিশেষ ভাল যাচ্ছে না। এরপর এই হার কিন্তু টিম ইন্ডিয়ার দখদন্ত নিয়েই প্রশ্ন উঠবে।
রবিবারে ম্যাচের জন্য আগের দিনই বিশেষ প্রাকটিস করে ভারত। শর্ট বলের আলাদা অনুশীলন এ দিন করল ভারত। কিন্তু কী হলো এতো কিছু করে।
২০০ রানেই গুটিয়ে গেল ইনিংস। অবিশ্বাস্য।
কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


