বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের সার্ভার পরিবর্তন: পাঠকের কাছে দুঃখপ্রকাশ

Newsworldbdসার্ভার পরিবর্তনজনিত জটিলতায় ২৩ জুন সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত নতুন প্রজন্মের মুক্তচিন্তার অনলাইন সংবাদপত্র নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের ওয়েব সাইটে পাঠকরা প্রবেশ করতে পারেননি। শুধু তাই নয়, নতুন সার্ভার চালুর প্রক্রিয়ায় পুরনো সার্ভারের কিছু ব্যাক-আপও নষ্ট হয়ে গেছে। এ কারণে ২১ জুন রাত নয়টা থেকে ২৩ জুন দুপুর পর্যন্ত নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের আপলোড করা নিউজ আর সাইটে নেই। সবমিলিয়ে পাঠকের কাছে দুঃখপ্রকাশ করেছেন নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক এএইচএম আনোয়ারুল করিম।

দেশের বাইরে থাকা এই সার্ভার পরিবর্তন করার প্রয়োজন হয়েছে আসলে পাঠকের অব্যাহত সহযোগিতার কারণে। এখনও একমাস বয়স হয়নি নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের। তবে এরই মধ্যে বাংলাদেশ, ভারতসহ সারাবিশ্বের বাংলাভাষী পাঠকদের কাছে নিজস্ব স্বকীয় অবস্থান তৈরি করতে পেরেছে নিউজওয়ার্ল্ডবিডি ডট কম। প্রাথমিক পর্যায়ে আমরা পাঠকের যে উপস্থিতি আশা করেছিলাম, অল্প কয়েকদিনে তার কয়েকগুণ বেশি পাঠক আমাদের সাইটে নিয়মিত আসছেন। এই কারণে বেশি পরিসরের সার্ভার ভাড়া নেওয়ার প্রয়োজন পড়ে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম গত কয়েকদিনে বেশ কিছু ব্রেকিং নিউজ সহ আলোচিত-সমালোচিত সংবাদ প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনের আগের রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঢাকা আসবেন তা সর্বপ্রথম নিউজওয়ার্ল্ডবিডি ডট কম-ই প্রকাশ করে। এছাড়াও আরো কয়েকটি ইস্যুতে মুক্তচিন্তার অনলাইন সংবাদপত্র হিসেবে নিউজওয়ার্ল্ডবিডি ডট কম অগ্রণী ভূমিকা রেখেছে; যা স্বল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে।

চলমান সময়ে বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমের ভিড়ে নিউজওয়ার্ল্ডবিডি ডট কম একেবারে সবার আগে সর্বশেষ সংবাদ সব সময়ই দিতে পারবে এমন দাবি করে না; তবে সংবাদ পরিবেশনায় ভিন্নধর্মী অবস্থান রাখার চেষ্টা করছে, যা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে।

সীমিত আর্থিক সামর্থ্য নিয়ে যাত্রা শুরু করা নিউজওয়ার্ল্ডবিডি ডট কম অল্প কয়েকদিনের মধ্যেই পাঠক প্রিয়তা পেতে থাকে। এর ফলে এর সার্ভারেও চাপ পড়ে। অনেকটা বাধ্য হয়েই আমাদের আরও বড় পরিসরের সার্ভারের ব্যবস্থা করতে হয়েছে।

আশা করি, পাঠকরা এখন আগের চেয়ে আরও দ্রুতগতির সাইট হিসেবে নির্বিঘ্নে নিউজওয়ার্ল্ডবিডি ডট কম দেখতে পাবেন।

মুক্তচিন্তার অনলাইন সংবাদপত্র নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের সঙ্গে থাকুন, খবরকে জানুুন ভিন্ন আঙ্গিকে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন