বুধবার ৪ নভেম্বর ২০২৬

৬৫ ফুটের চেয়ে ছোট লঞ্চ চলাচল বন্ধ

image.lanchদুই নম্বর সতর্কতা সংকেত থাকায় বরিশালের অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। আবহাওয়ার উন্নতি না হলে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়।

বিআইডাব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার জানান, এই নিষেধাজ্ঞার কারণে বাউফল, হিজলা ও বাহেরচর রুটে চলমান এমএল লিমা, এমএল শাহিন এবং এমএল মাহিন মার্শি মাইশা নামের তিনটি লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে অন্য লঞ্চগুলো যথারীতি চলাচল করছে। তবে দুর্যোগপূর্ণ অবস্থায় পড়লে তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন