বুধবার ৪ নভেম্বর ২০২৬

হোয়াইট হাউসে ওবামার ইফতার আয়োজন

Obama-hosts-Iftar-dinner-APমুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের নিয়ে হোয়াইট হাউসে ইফতার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার ২৩ জুন হোয়াইট হাউসের ‘এক্সিকিউটিভ ম্যানশনের’ সবচেয়ে বড় কক্ষ ‘ইস্ট রুমে’ ইফতারে অন্তত দেড়শ অতিথি ছিলেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জামানায় হোয়াইট হাউসে ইফতার আয়োজন শুরু করেন। সেই ধারাবাহিকতা এখনো চলছে।

ওবামারা ইফতারে অংশ নেন ইন্ডিয়ানা, ইলিনয় ও মিনেসোটার তিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন, রিচার্ড ডারবিন ও কিথ এলিসন। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনসহ ৪২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতরা এতে অংশ নেন। অতিথি রাষ্ট্রদূতদের সঙ্গে কুশল বিনিময় করে প্রত্যেকের দেশের খবর জানতে চান ওবামা।

ইফতারের আগে ওবামা বলেন, রমজান মাসে মুসলমানরা তাদের ধর্মীয় চেতনার প্রতি আস্থাবোধকে উজ্জীবিত করেন। আমাদের ধর্মীয় বিশ্বাস যাই হোক, আমরা যে একই পরিবারের সদস্য ও সব মানুষ যে সমান, সেই চেতনার প্রতি অবিচল আস্থার প্রকাশ ঘটাচ্ছি।

ওবামা বলেন, আমরা এখনও চালর্সটনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। আমরা বলতে চাই, ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠীর ভিন্নতার কারণে কেউ যেন হত্যার শিকার না হয়। ঐক্যবদ্ধভাবে উগ্রপন্থী এবং অন্যায়-অবিচারকে রোধ করার অঙ্গীকার ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন