৭৫ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় মামলায় নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের আলোচিত নেতা রফিউর রাব্বিকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। ২০১৩ সালে দায়ের করা নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়ার জালাল উদ্দিনের দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুন-উর রশিদ পাঁচ বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন। জালাল উদ্দিন সম্পর্কে নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমানের মামা শ্বশুর। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি ২০১৩ সালে অপহরণকারীদের হাতে নিহত স্কুলছাত্র ত্বকীর বাবা। ওই হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীন দলের সংসদ শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের দায়ী করে আসছিলেন রাব্বি।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রউফ বলেন, আদালত যে দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে, তার মধ্যে ১ কোটি ৪০ লাখ টাকা মামলার বাদীকে, বাকি টাকা সরকারি কোষাকারে জমা দিতে বলা হয়েছে।
২০১০ সালের জুলাই মাসে করা এরই মামলায় রফিউর রাব্বির বিরুদ্ধে ৭৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগ আনেন জালাল উদ্দিন।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


