করণ আর অর্জুনের মধ্যে ঠান্ডা লড়াই যে মিটে গেছে তার আভাস ইদানিং ভালোই পাওয়া যাচ্ছে। একজন অন্যজনের বাড়ি যাচ্ছেন, ছবির পোস্টার শেয়ার করছেন। কিন্তু, অবস্থা আবার ঘোরালো হচ্ছে। পরের ঈদে সমানে সমানে টক্কর হতে চলেছে করণ-অর্জুনের।
২০১৬-এর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল “রইস”-এর। ঠিক ওই দিনই মুক্তি পাচ্ছে সালমানের “সুলতান”। বুধবার সে খবর জানানো হয়েছে। তারিখ নিয়ে যশরাজ ফিল্মসের তরফে একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে।
বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


