বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাত্র তিন কাপ কফি কমাবে হৃগরোগ

coofe-655x360দিনে তিন কাপ কফি কমাতে পারে আপনার হার্ট অ্যাটাকের সম্ভবনা৷ লন্ডনের একটি গবেষণায় জানা গিয়েছে, এক দিনে তিন থেকে পাঁচ কাপ কফি খেলে হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভবনা ২০ শতাংশ কমে৷ ‘ইনস্টিটিউশন ফর সায়েন্টিফিক ইনফরমেশন অন কফি’ নামের একটি জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, যাঁরা প্রতিদিন তিন কাপ করে কফি খান তারাই সব থেকে কম হৃদরোগের শিকার৷

গবেষকরা জানিয়েছেন, হৃদরোগের পাশাপাশি ডায়বেটিস টাইপ ২ হওয়ার সম্ভবনাও কম থাকে দিনে তিন থেকে চার কাপ কফি খেলে৷ যাঁদের ডায়বেটিস আছে তাদের হৃদরোগের সম্ভবনা অনেক বেশি থাকে৷ তাই উভয় ক্ষেত্রেই তিন থেকে চার কাপ কফি খাওয়া উপকারী৷

তবে পরিবেশ এবং শারীরিক গঠনের উপরেও নির্ভর করে কতোটা কফি সহায়ক হবে হৃদরোগ ও ডায়বেটিসের৷ জাপানে সারাদিনে দু’কাপ কফি হৃদরোগের সম্ভবনা কমায়৷ কিন্তু আমেরিকায় দিনে তিন কাপ কফি সেই একই সমস্যায় জরুরী৷

হেলথ  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *