বুধবার ৪ নভেম্বর ২০২৬

নাগরিকত্ব আইনে সংশোধন করছে অস্ট্রেলিয়া

Australiaনাগরিকত্ব বিষয়ে নতুন আইন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। নতুন আইন অনুসারে, সন্ত্রাসীদের সাহায্য করলে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব হারাবে দ্বৈত পাসপোর্টধারীরা। গতকাল এ আইন-সংক্রান্ত বিল দেশটির পার্লামেন্টে তোলা হয়। জঙ্গি সংগঠনগুলোয় অস্ট্রেলিয়ার নাগরিকদের অংশগ্রহণ এবং দেশে চরমপন্থীদের ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী পিটার ডাটন বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছেন। এ আইনে এমন কিছু নিয়ম রয়েছে, যার ফলে দেশটিতে জন্মগ্রহণ করলেও অস্ট্রেলিয়ার নাগরিক তার নাগরিকত্ব হারাতে পারেন। আইন উপস্থাপনকালে ডাটন বলেন, এ বিলে নাগরিকত্বের সংজ্ঞায় অস্ট্রেলিয়ার প্রতি আনুগত্যের বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, নাগরিকত্ব এমন একটি বাঁধন, যা আমাদের, যারা এখানে জন্মগ্রহণ করেছেন বা দেশটিকে তাদের আবাস বলে পছন্দ করেছেন, সবাইকে একত্র করে। বিশ্বে পরিবর্তন আসছে, সুতরাং আমাদের উচিত আইনে পরিবর্তন আনা।

ডাটন জানান, শুধু সন্ত্রাসী কার্যকলাপে অংশগ্রহণ করলেই নাগরিকত্ব বাতিল হবে তা নয়, বরং সন্ত্রাসসংশ্লিষ্ট প্রশিক্ষণ দেয়া বা নেয়া এবং জঙ্গি সংগঠনগুলোয় নিয়োগ বা অর্থায়ন করলেও নাগরিকত্ব হারাতে হবে।

ওয়েব ডেস্ক

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *