বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ আরও পরিণত হবে: ধোনি

J6JNwAOom55aবাংলাদেশ যতো বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ততোই প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনি। ‘হোম অব ক্রিকেটে’ সিরিজের শেষ ওয়ানডেতে ৭৭ রানে সান্তনার জয়ের পর এমনটাই জানিয়েছেন তিনি।

মুস্তাফিজের প্রশংসার পাশাপাশি টাইগার অনিয়মিত বোলাররা ও দলের পরাজয়ে ভূমিকা রেখেছে উল্লেখ করে ধোনি বলেন, বাংলাদেশ বরাবরই নিজেদের মাটিতে ভালো খেলে। তাছাড়া তাদের নতুন বোলারও (মুস্তাফিজ) প্রথম দুই ম্যাচে আমাদের বিভ্রান্ত করেছে। তাছাড়া অনিয়মিত বোলাররাও সমস্যায় ফেলেছে।

সিরিজ জয়ের পেছনে ‘টিম টাইগারের’ দল হিসেবে খেলাটাকেই বড় করে দেখছেন মাশরাফি বিন মর্তুজা।

তিনি বলেন, আমরা পুরো সিরিজটাতে দল হিসাবে খেলতে পেরেছি। দলের সবাই পরর্ফরম করেছে। যদিও আজ দুই থেকে সাত পর্যন্ত ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। তবে এই দলে প্রচুর ট্যালেন্ট রয়েছে।

সামনের ব্যস্ত ক্রিকেট সূচিতে দল আরও ভালো খেলবে আশাবাদ টাইগার অধিনায়কের।

ম্যাচ সেরা নির্বাচিত হন সুরেশ রায়না। সিরিজ সেরা তিন ম্যাচে ১৩ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান।

সিরিজের প্রথম দুই ম্যাচে ৭৯ রান ও ৬ উইকেটের জয় নিয়ে সিরিজ আগেই নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন