বুধবার ৪ নভেম্বর ২০২৬

আইসিসি প্রেসিডেন্টে হলেন জহির আব্বাস

skL3JPqWtdd4ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। ক্যারিবিয়ান দেশ বারবাডোসে আইসিসি’র চলমান বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে জহিরকে আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব দেওয়া হয়।

আগামী এক বছরের জন্য আইসিসি’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে আইসিসি বোর্ড এবং কাউন্সিলকে ধন্যবাদ জানিয়েছেন জহির।

জহির তার প্রতিক্রিয়ায় বলেন, মর্যাদাপূর্ণ খেলা ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্রিকেট আমাদেরকে এনে দিয়েছে বন্ধুত্ব, সম্মান, পরিচিতি এবং নিজের অবস্থান থেকে নিজ নিজ দেশের জন্য কাজ করার সুযোগ’।

পাকিস্তানের হয়ে ৭৮ টেষ্ট এবং ৬২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জহির আব্বাস। অসাধারণ ব্যাটিং গড়ে ‘এশিয়ার ব্র্যাডম্যান’ হিসেবেও স্বীকৃতি পেয়েছেন ক্রিকেট বিশ্বে। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ১০৮।

নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান এন.শ্রীনিবাসন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহিরের নৈপূন্যের ভূয়সী প্রশংসাও করেন শ্রীনি।

উল্লেখ্য, আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসনের সঙ্গে দ্বন্দ্বে বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল পদত্যাগ করলে পর্যায়ক্রমিক ধারায় পিসিবির মনোনয়নে আইসিসি সভাপতি হওয়ার কথা ছিলো। পাকিস্তান বোর্ড প্রথমে সভাপতি নাজাম শেঠীকে মনোনয়ন দিলেও শেঠী পরে নিজ দেশের সাবেক এই ক্রিকেটারের জন্য সম্মানজনক পদটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।

ক্রীড়া প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন