পিতৃহীন হলেন দিয়েগো মারাডেনা৷ হৃদ রোগজনিত অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ফুটবল রাজপুত্রের পিতা ডন দিয়েগো৷ বৃহস্পতিবার ইহলোক ত্যাগ করেন তিনি৷ বাবার মৃত্যুর খবর নিজেই প্রকাশ্যে আনেন মারাডোনা৷ ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন ডন৷
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘যারা আমার বাবার অত্যন্ত ভালোভাবে খেয়াল রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই৷ দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের ছেড়ে দলে গেলেন৷ কিন্তু তিনি সকলের ভালোবাসা পেয়ে শান্তিতে গেলেন৷ তাঁর সব সন্তানরা একত্রিত হয়েছি৷ চিকিৎসকরা তাঁকে বাঁচানো অদম্য চেষ্টা করেছেন৷ তার জন্য ধন্যবাদ৷’ বাবাকে হারিয়ে মন ভালো নেই কিংবদন্তি ফুটবলারের৷ তবে তার মধ্যেও সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি৷ আর্জেন্টিনার সমস্ত মানুষদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি মারাডোনা৷


