বুধবার ৪ নভেম্বর ২০২৬

যেখানে সস্তায় বিক্রি হয় ‘মৃত্যু’!

hooch-655x360জীবন ভাল লাগছে না। আত্মাহত্যা করার সহজ উপায় খুঁজছেন। চিন্তা নেই। মাত্র  বিশ টাকায় দেদার বিকোচ্ছে ‘মৃত্যু’। আপনার ইচ্ছে হলে আপনিও কিনতে পারেন। চমকে উঠলেন কিংবা আজগুবি কথা মনে হচ্ছে। ভারতের মুম্বাইয়ে এই আজগুবি ঘটনাই চরম বাস্তব হয়ে দেখা দিয়েছে।

মাত্র ২০টাকা প্রতি প্যাকেটে মুম্বাইতে বিক্রি হচ্ছে মৃত্যু ডেকে আনা চোলাই মদ। মুম্বাইয়ের বস্তিতে বস্তিতে চোলাইয়ের বিপুল বিক্রি। সম্প্রতি মুম্বাইয়ে বিষমদ  খেয়ে শতাধিক মানুষ মারা গেছেন। একসঙ্গে এতজন মানুষ এর আগে বিষমদ খেয়ে কখন মারা যাননি। যারা মারা যাননি, তাদের অবস্থাও দুর্বিসহ। কেউ হারিয়েছেন চোখ, কারুর অঙ্গ হয়েছে অসাড়।

 

কিন্তু তাতেও হুঁশ ফিরেছে কি? তথ্য বলছে, ভারতে প্রতিবছর বিষ মদ পান করে ৫,৫১৮ জনের মৃত্যু হয়। যার মধ্যে শুধু মহারাষ্ট্রেই মারা যান ২৭ শতাংশ সাধারণ গরিব মানুষ। ভারতের মধ্যে সংখ্যাটা সবথেকে বেশি এই রাজ্যেই। এমনকী গোটা দেশের অনুপাতে মহারাষ্ট্রে প্রতি হাজার জনের চারজন বেশি মদে আসক্ত।

সংখ্যাটা এভাবে বাড়ছে কেন? বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে দেশি মদের ১৮০ মিলিলিটারের বোতলের দাম যেখানে ৪৫ টাকা, তখন এই মারণ বিষমদের দাম পড়ে ২০ টাকা। গরিব সাধারণ মানুষ যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে একেবারেও ওয়াকিবহাল নন, তারা এই মদ পান করে ডেকে আনছেন মৃত্যুকে।

কলকাতা ব্যুরো

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন