বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুয়েতে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা,নিহত ৮

1435319968কুয়েত সিটির ইমাম সাদিক মসজিদে বিস্ফোরণে আট জন নিহত হয়েছেন। শিয়া মুসলমানদের মসজিদটিতে শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পর বিস্ফোরণ ঘটে বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে।  বিবিসির অনলাইনের খবরে বলা হচ্ছে, এক জন আত্মঘাতী হামলাকারী মসজিদটিতে বিস্ফোরণ ঘটায়।

হাসপাতাল সূত্রে আল জাজিরা জানিয়েছে, নিহত আট জন ছাড়াও বিস্ফোরণে আরো বহু মুসল্লি আহত হয়েছেন। ভিডিওচিত্রে মসজিদের ভেতরে ঘন ধোঁয়া ও ধ্বংসস্তূপের আশপাশে বেশ কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, আহতদের মধ্যে অনেকেই মুমূর্ষু অবস্থায় রয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মসজিদটির পাশের একটি হাসপাতালে অন্তত আট জন আহতকে ভর্তি করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন