বুধবার ৪ নভেম্বর ২০২৬

নবম শ্রেণির ছাত্রীকে প্রেমিক-বন্ধুদের গণধর্ষণ

Rapeপ্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ৪ বখাটে মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ২৬ জুন বিকালে ওই ছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় ৪ জনকে আসামি করে সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর থানায় মামলা করা হয়েছে।

মামলার বিবরণ ও ভিকটিমের দেয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, লাউয়ের হতিপুর গ্রামের আইএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী উপজেলার গাজীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুস্তমের। বৃহস্পতিবার সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে রুস্তম ও তার সহযোগী একই গ্রামের খাইরুল, রুবেল, নাইম পীর কাশিমপুর গ্রামে নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে দুদিন আটকে রেখে ৪ জন মিলে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্করের সহায়তায় তাকে উদ্ধার করে। তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত বিপুল ভট্ট জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন