বুধবার ৪ নভেম্বর ২০২৬

ওয়ানডে ক্রিকেটের নতুন নিয়ম, কার্যকর ৫ জুলাই থেকে

Cricket_field_parts.svgওয়ানডে ক্রিকেটের কিছু নিয়ম-বিধি পরিবর্তন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বারবাডোজে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক কনফারেন্সে শুক্রবার ২৬ জুন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এই ঘোষণা দেন।

নতুন নিয়মে ব্যাটিং পাওয়ার প্লে থাকছে না। সব ধরনের নো বলে ফ্রি হিটের সুবিধা পাবেন ব্যাটসম্যানেরা। এছাড়া প্রথম ১০ ওভারের পর বোলারদের জন্য বাড়তি সুবিধা হিসেবে থাকছে সার্কেলের বাইরে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার রাখার নিয়ম।

ডেভ রিচার্ডসন বলেন, একটি সফল বিশ্বকাপ আয়োজন শেষে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি যে ক্রিকেটের জনপ্রিয় এই ফরম্যাটে বড় ধরণের পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। তবে ব্যাটিং ও বোলিংয়ে ব্যালেন্স আনতে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে।

আগামী ৫ জুলাইয়ের পর নতুন নিয়ম কার্যকর হবে বলে জানান তিনি।

স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন