বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের ডিজিটাল হয়রানিতে ভোগান্তি কলেজে ভর্তিচ্ছুদের

Education_Ministryকলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য নির্বাচিত কলেজগুলোতে শিক্ষার্থীদের বাছাইয়ের কাজে অযথা ভোগান্তির সৃষ্টি করেছে শিক্ষা মন্ত্রণালয়। দুই দফা পিছিয়ে নতুন সময় দিয়েও তার মধ্যে কলেজে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ২৫ জুন রাত সাড়ে ১১টায় ওই ফল প্রকাশের কথা ছিল। অনেকে রাত জেগে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও ফল পাননি। এরপর শুক্রবার ২৬ জুন রাত ১১টা ৩০ মিনিটে মেধা তালিকার প্রকাশের সময় নির্ধারণ করা হয়। কিন্তু তাতেও কাজ শেষ করতে পারেনি ঢাকা বোর্ড। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন শনিবার সকাল ৮টায় ওয়েবসাইটে ফল প্রকাশিত হওয়ার কথা। তাও হয়নি।

সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে চোখ রাখলেও ফল জানতে পারেননি।
এরপর ওই ওয়েবসাইটে ঢুকে একটি নোটিস ঝুলতে দেখা যায়, তাতে লেখা-“২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।”

ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের চলমান কাজে আইআইসিটি, বুয়েট কারিগরি সহায়তা দিচ্ছে বলে আগেই জানানো হয়েছিল। ওয়েবসাইট হ্যাকড হওয়ায় ফলপ্রকাশ বিলম্বিত হয়েছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর এসেছে।

৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন উত্তীর্ণ হন, যারা এখন এই ভর্তি ফলের অপেক্ষায় আছেন। ২০১৩ ও ২০১৪ সালে পাস করা ছাত্র-ছাত্রীরাও এবার একাদশে ভর্তির সুযোগ পাচ্ছেন।

গত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এবার কলেজে ভর্তি হতে গত ৬ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড জানিয়েছে, প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবেন। কলেজগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেননি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন