ভারতের অন্ধ্রপ্রদশের ছয় মৎস্যজীবী মাছ ধরা ট্রলার নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ করার সময় নৌপুলিশের হাতে আটক হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা থেকে মাছধরা একটি ফাইবার বোটসহ এদের শনিবার আটক করা হয়।
উপজেলার ঝাউবন এলাকা থেকে আটকরা হলেন, ইয়াম নেন্দেজ (২৮), জি আডু রাজু (২০), ইয়াচ্ছো মেচেন (৩২), ছোরাডা জোগ রাজু (৬০), ছোরাডা আমমরিয়া (৫০), গ্যান্টা ব্রামিজ (২০)। এদের সবার বাড়ি অন্ধপ্রদেশের কাকিনায়।
কুয়াকাটা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল জানান, ইঞ্জিনের জ্বালানি ফুরিয়ে যাওয়া বোটটি ভেসে আসলে বোটসহ ওই জেলেদের আটক করা হয়। ফিশিং বোটটি কুয়াকাটা ঝাউবন সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। গুরুতর অসুস্থ এক জেলেকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকরা ইংরেজি, হিন্দি কিংবা বাংলা ভাষা না বুঝতে পারায় এ মুহূর্তে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে তাদের কাছে ভারতের অন্ধপ্রদেশের একটি পরিচয়পত্র আছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


