বুধবার ৪ নভেম্বর ২০২৬

কিশোরীকে ধর্ষণে স্বামীকে স্ত্রীর সহায়তা, মুম্বাইয়ে চাঞ্চল্য

rape_illustrationমুম্বাইয়েরর আন্ধেরিতে এক কিশোরীকে এক গৃহকর্তার ধর্ষণে তার স্ত্রী সহায়তা করেছিল বলে ওই দম্পতিকে আটক করেছে পুলিশ। ১৬ বছর বয়সী ওই কিশোরীকে তিন সপ্তাহ আটকে রেখে ধর্ষণের অভিযোগে করা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। পুলিশের তথ্য, ওই ব্যক্তি (৩৪) ও তাঁর স্ত্রী (৩২) উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে মুম্বাই নিয়ে আসেন।

মুম্বাইয়ের আন্ধেরির এমআইডিসি এলাকায় ওই কিশোরীকে প্রায় তিন সপ্তাহ ধরে আটকে রেখে কয়েক দফায় ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণের শিকার ওই কিশোরী কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে এক প্রতিবেশীকে জানালে তিনি শিশু সহায়তাকেন্দ্রে ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ওই কিশোরীকে ফ্ল্যাটে আটকে রেখে স্বামী তাঁর স্ত্রীর জ্ঞাতসারেই ধর্ষণ করেন। উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ওই কিশোরীকে তারা মুম্বাইয়ে নিয়ে আসেন। ওই কিশোরীকে দিয়ে পতিতাবৃত্তি করিয়ে তাঁরা আয়ের পরিকল্পনা করেছিলেন।’

কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন