তিউনিশিয়া ও কুয়েতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তিউনিশিয়ার উপকূলবর্তী শহরের একটি রিসোর্টে শুক্রবার বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। এরমধ্যে ৫ জন ব্রিটিশ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএসআইএস।
এদিকে কুয়েতের রাজধানীর মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। আহত আরও অন্তত ২২০ জন। শুক্রবার ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। কুয়েতের হামলাটিও ঘটিয়েছে আইএসআইএস। এক্ষেত্রেও নিহতের সংখ্যা আরও বাড়তে পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


