বুধবার ৪ নভেম্বর ২০২৬

একাদশে ভর্তির তালিকা প্রকাশ আজই: শিক্ষা সচিব

1435420967তিনবার তারিখ ঘোষণা দিয়েও কলেজে ভর্তির ফল প্রকাশ করতে পারেনি ঢাকা শিক্ষাবোর্ড। এ কারণে উদ্বেগ উত্কণ্ঠায় প্রায় ১২ লাখ শিক্ষার্থী, যারা বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছে।

কারিগরি ত্রুটির কারণেই একাদশ শ্রেনীতে ভর্তিচ্ছুদের ফল প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। ফল প্রকাশে এই জটিলতার সব দায়ভার নিজের কাঁধে নিয়ে তিনি বলেন, এরই মধ্যে বুয়েটের বিশেষজ্ঞদের সাথে কথা হয়েছে। তারা কাজ করছেন। আজকের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

তিন দফা সময় পেছানোর পর আজ রোববার ফলাফল প্রকাশ করার কথা রয়েছে। ভর্তির সময়সীমা বাড়ানো হবে বলেও জানান তিনি।

এর আগে ২৫ তারিখ ফল প্রকাশ করার কথা থাকলেও জাতীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানানো হয়, অনিবার্য কারণবশত তা একদিন পিছিয়ে ২৬ তারিখ প্রকাশ করা হবে। কিন্তু ২৬ তারিখেও ফলাফল প্রকাশ না করে আবার নতুন করে তারিখ দেয়া হয়। বলা হয় শনিবার সকাল আটটায় ফলাফল দেয়া হবে।

তবে শনিবারও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা http://www.xiclassadmission.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে ফল পায় নি।

আজ ওই ওয়েবসাইটে গিয়ে দেখা যায় একটি নোটিশ। সেখানে বলা আছে ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শীঘ্রই জানিয়ে দেয়া হবে’। আর এর পরই শিক্ষা সচিবের কাছ থেকে এমন ঘোষণা আসলো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *