বুধবার ৪ নভেম্বর ২০২৬

তাইওয়ানে ওয়াটার পার্কে বিধ্বংসী আগুন, আহত ৫১৬

201506281209311717_228-injured-in-Taiwan-park-fire_SECVPFতাইপেইয়ের বিনোদন পার্কে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আহতের সংখ্যা ৫০০ ছাড়াল। আহত হয়েছেন কমপক্ষে ৫১৬ জন। এরমধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, বোমা বিস্ফোরণ ঘটেছে পার্কটিতে। কিন্তু, পরে পুলিশের তরফ থেকে জানানো হয় যে আগুন লেগেছে ওই পার্কে। কিন্তু, কীভাবে আগুন লাগে তা এখনও জানা যায়নি। যদিও, প্রত্যক্ষদর্শীদের দাবি, পার্কে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ বালির ফরমোশা ওয়াটার পার্কে ঘটনাটি ঘটে। আগুনের তীব্রতা মারাত্মক হওয়ায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সেদেশের প্রশাসন। আহতরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন