বুধবার ৪ নভেম্বর ২০২৬

আইসিইউয়ে নায়ক রাজ্জাকের জীবন সংকটে

Razzakবাংলাদেশের চলচ্চিত্রের সুদিনের জন্ম দেওয়া নায়ক রাজ্জাকের অবস্থা সংকটাপন্ন। চলচিত্রের এ জীবন্ত কিংবদন্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। রাজ্জাকের ছোট ছেলে নায়ক সম্রাট জানান, শুক্রবার রাজ্জাকের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ জুন রবিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সম্রাট তার পরিবারের পক্ষে তার পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

রাজ্জাকের ছোট ছেলে নায়ক সম্রাট জানান, শুক্রবার রাজ্জাকের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশের এই কিংবদন্তী অভিনেতা ১৯৪২ সালে ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন অবিভক্ত ভারতের কলকাতার নাকতলায়। সালাউদ্দিন প্রোডাকশন্সের তেরো নাম্বার ফেকু অস্তাগড় লেন সিনেমাতে অভিনয় করে প্রথমবারের মতো সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হল বেহুলা, আবির্ভাব, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, কাঁচ কাটা হীরা, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, ছুটির ঘণ্টা, আকাশ ছোঁয়া ভালোবাসা ইত্যাদি।

তিনি টলিউডের কয়েকটি ছবিতেও অভিনয় করেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন