বুধবার ৪ নভেম্বর ২০২৬

উচ্চ মাধ্যমিকে ভর্তির মেধা তালিকা প্রকাশ

Education-Ministryনির্ধারিত সময়ে বাছাই শেষ করতে না পেরে চার দফায় সময় বাড়িয়ে অবশেষে রবিবার ২৮ জুন রাত ১২টা ২৩ মিনিটে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে মনোনীতদের তালিকা পাওয়া যাবে। তালিকা প্রকাশে দেরি হওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে। ভর্তি কার্যক্রম চলবে কাল সোমবার থেকে ২ জুলাই পর্যন্ত।

মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়।

রবিবার রাত পৌনে একটায় বুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, প্রথম দফায় যাদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন মনোনীত করা হয়েছে।

৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৩ ও ২০১৪ সালে পাস করা মোট সাড়ে ১১ লাখ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য এই তালিকার অপেক্ষায় ছিলেন।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন, ২৯ ও ৩০ জুন এবং ১ ও ২ জুলাই শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে পূর্বনির্ধারিত ১ জুলাই থেকেই ক্লাস শুরু হবে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ থেকে ৩০ জুন বিলম্ব ফি ছাড়া প্রথম মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি করে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল।

তবে সারা দেশের সব কলেজে ভর্তির জন্য মনোনীতদের তথ্য সমন্বিত করে ওই ওয়েবসাইটে প্রকাশ করতে গিয়ে জটিলতায় পড়ে বুয়েটের আইআইসিটি, যাদের কাছ থেকে কারিগরি সহায়তা নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করলেও একাধিক আবেদন করার সুযোগ থাকায় মোট আবেদন জমা পড়ে মোট ৩৩ লাখ।

কারিগরি জটিলতা প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির দাবি, একেকজন শিক্ষার্থীর কলেজ বাছাইয়ের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকায় তথ্য সমন্বয় করতে গিয়েই প্রোগ্রামে জটিলতা দেখা দিয়েছিল।

গত কয়েক বছর ধরেই মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এবার কলেজে ভর্তি হতে গত ৬ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা।

এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেননি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *