বুধবার ৪ নভেম্বর ২০২৬

রচনার ফ্ল্যাটে চুরি, আটক কাজের মাসি

Rachana_Theftকলকাতায় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে চুরির অভিযোগে তাঁর বাসার কাজের মাসিকে আটক করেছে পুলিশ। সোমবার ২৯ জুন দুপুরে বর্ধমানের কালনার বাগনাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই পরিচারিকার সঙ্গী সুন্দর শেখকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, রচনার ফ্ল্যাট থেকে কানের দুল, হার-সহ ৩৬ হাজার টাকা নিয়েছে বলে জেরার স্বীকার করেছে সবিতা। বাকি গয়না ও টাকা কোথায় গেল তা খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার রচনার ফ্ল্যাট থেকে নগদ টাকা-সহ গয়না চুরি যায়। রবিবার রাতেই লেক থানায় চুরির ঘটনা জানিয়ে পরিচারিকার নামে অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশের কাছে রচনা জানিয়েছিলেন, সবিতা শীল নামে বছর তিরিশের ওই পরিচারিকার বাড়ি কালনায়। সেই মতো কালনা পুলিশের সাহায্য নেয় লেক থানার পুলিশ। এ দিন কালনার একটি ব্যাঙ্কে ২৬ হাজার টাকা জমা দিতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েন ওই পরিচারিকার সঙ্গী সুন্দর।

পুলিশ সূত্রে খবর, ধাত্রীগ্রামে তার প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে কালনায় সুন্দর শেখের সঙ্গে বসবাস করত সবিতা। এ দিন সুন্দরকে পাকড়াও করার পর তাঁর কাছ থেকেই সবিতার হদিশ পায় পুলিশ। পুলিশি জেরার মুখে সুন্দর জানায়, সবিতা বাগনাপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে কালনায় পৌঁছছে লেক থানার পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন